🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

রাসেলের বালুবোরা সাপ / তুতুর

Gongylophis conicus · Russell's sand boa snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
রাসেলের বালুবোরা সাপ / তুতুর (Russell's sand boa snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
রাসেলের বালুবোরা সাপ / তুতুর ছবি 2
রাসেলের বালুবোরা সাপ / তুতুর ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Gongylophis conicus
ইংরেজি নাম Russell's sand boa snake
প্রধান বাসস্থান শুষ্ক বেলেমাটি, নদীর চর এবং বালুময় এলাকা।

বিবরণ ও পরিচিতি

তুতুর লুকিয়ে থাকতে পচ্ছন্দ করে। যখন আহারের প্রয়োজন পড়ে তখন শুধু চোখ এবং মাথা বের করে অপেক্ষা করে শিকারের জন্য। বালুবোরা বা তুতুর এ দেশে খুব ই দূর্লভ সাপ। পৃথিবীর সবচেয়ে নিরীহ সাপগুলার একটি হওয়ায় সাপুড়েদের কাছে এর চাহিদা খুব। দেশে কিছু মানুষ উচ্চ মূল্যে কিনে এদের বাসায় পোষে, কুকুর বিড়ালদের মত।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

সম্পূর্ণ নির্বিষ সাপ। এর অন্য ইংরেজী নাম হচ্ছে Common Sand boa । Location:- দক্ষিণ-পশ্চিম এশিয়ার বাংলাদেশ, ভারত, ইরান এবং পাকিস্তান। এদের প্রধান খাদ্য ইঁদুর এবং ইঁদুর জাতীয় ছোট স্তন্যপায়ী প্রাণী। এরা Ovoviviparous অর্থাৎ এরা সরাসরি বাচ্চা প্রসব করে।অধিকাংশ সাপ ডিমের মাধ্যমে বাচ্চা জন্ম দিলেও 'বালুবোরা/Sand Boa বা Boa প্রজাতির সাপ সরাসরি বাচ্চা জন্ম দিয়ে সংখ্যা বৃদ্ধি করে। Female তুতুর প্রতিবার গড়ে ১৪ টি বাচ্চা প্রসব করে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: শুষ্ক বেলেমাটি, নদীর চর এবং বালুময় এলাকা।

স্বভাব: নিশাচর; বালুর নিচে শরীর লুকিয়ে শুধু চোখ বের করে শিকারের জন্য ওত পেতে থাকে এবং সরাসরি বাচ্চা দেয়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে