বিবরণ ও পরিচিতি
দেহের আঁশ মসৃণ।দেহের উপরটা গাঢ় বাদামি বা হলদে যার উপর বড়ো গাঢ় বাদামি গোলাকার বা রম্বসাকার দাগ থাকে।প্রতিটি দাগের প্রান্তভাগ কালো।দেহের নিচটা সাদা বা হালকা হলুদ।দুটি সরু কালো রেখা, একটি মাথার মাঝখান দিয়ে ও অন্যটি চোখের পাশ দিয়ে চলে গেছে, যা দিয়ে বার্মিজ অজগর হতে একে পৃথক করা যায়।নিশাচর ও ভূচারী।দিনে ঘুমায়।কিছুটা জলচর,গাছে চরা ও সাঁতারে দক্ষ।এরা সম্পূর্ণ রুপে অবিষধর।বিভিন্ন স্তন্যপায়ি-হরিণ,বানর,গবাদিপশু,কদাচমানুষএবং পাখি গিরগিটি ইত্যাদি খায়।মানুষের কাধ অন্য স্তন্যপায়ির তুলনায় চওড়া হওয়াতে এরা সহজে পুর্ণবয়স্ক মানুষ ভক্ষণ করতে পারেনা।তবে পেচিয়ে ধরে শ্বাস রোধ করে মারতে পারে। বড় আকারের পাইথন বাচ্চা কিশোরদের কে ভক্ষণ করতে পারে। এরা পাথরের ফাক, জলপুর্ণ নলখাগড়া বন,গাছের কোঠর,গুহা,মিশ্রচিরসবুজ বন এসব জায়গাতে থাকে।এপ্রিল থেকে মে মাসে ৫০-১২০ টি করে ডিম পারে।ডিমের চার দিক কয়েলের মত পেচিয়ে তা দেয়। ডিম ফোটে ৬০-১০০ দিনে।বাচ্চারা ২-৪ বছরে প্রাপ্তবয়স্ক হয়।আয়ুষ্কাল ২০-২৫ বছর।