বিবরণ ও পরিচিতি
মাথা ঘাড় থেকে সামান্য চওড়া। চোখ গোলাকার। নাকের ছিদ্র লম্বালম্বি ভাবে চেরা৷ দেহ উজ্জ্বল জলপাই রঙের হয়ে থাকে। অনেক সময় শরীরের দুই পাশে লালচে দাগ থাকে। পুরুষদের ক্ষেত্রে এই রঙ উজ্বল হয়ে থাকে। পেট হলদেটে সাদা বা কমলা রঙের। লেজ সুচালো। এদের দেহ কিছুটা চ্যাপ্টা হয়। অর্থাৎ উপর থেকে দেখলে মাথা, লেজ সরু এবং মাঝখানের অংশটা চ্যাপ্টা দেখায়। শরীরের আঁশগুলো অমসৃণ (Kelled scales)। সাধারণত দেড় থেকে দুই ফুট লম্বা হয়। এরা diurnal অর্থাৎ দিনে চলাচল এবং শিকার করে। তবে এদের রাতেও দেখতে পাওয়া যায়। Aquatic অর্থাৎ বেশিরভাগ সময় এরা পানিতে থাকে। যেহেতু পানির সাপ, এদের প্রধান খাবার মাছ, কোলাব্যাঙ এবং কাঁকড়া। এছাড়া মশার লার্ভাও খেয়ে থাকে। পাশাপাশি ছোট অন্যান্য সরীসৃপও শিকার করে থাকে। এরা Side-stroke পদ্ধতিতে শিকার করে।