🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

হেলে সাপ

Amphiesma stolatum · Buff Striped Keelback Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
হেলে সাপ (Buff Striped Keelback Snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
হেলে সাপ ছবি 2
হেলে সাপ ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Amphiesma stolatum
ইংরেজি নাম Buff Striped Keelback Snake
প্রধান বাসস্থান ফসলের ক্ষেত, ঘাসযুক্ত জমি, ঝোপঝাড় ও বসতবাড়ির আশপাশ।

বিবরণ ও পরিচিতি

র্ণনা- হেলের দৈহিক গড়ন ছোট এবং চিকন। এরা সাধারণত বাদামি, মেটে বা কালচে রঙের হয়ে থাকে। এছাড়াও অঞ্চলভেদে আরও রঙের হেলে পাওয়া যেতে পারে। এদের দেহ এবং মাথা একই রঙের হয়। এবং মাথার দুইট পাশ হলদে রঙের হয়ে থাকে। চোখ গোলাকার এবং বড়। চোখের মনির পাশ দিয়ে গোল্ডেন কালারের আইরিশ রয়েছে। চোখের সামনে এবং পিছনে কালো দাগ রয়েছে। চোখ থেকেও কালো দাগ নিচের দিকে নেমে গিয়েছে। হেলের জিহ্বা কালো রঙের হয়। ব্রিডিং সিজনে ঘাড় লালচে রঙের হয় [রেড মর্ফের দেহ সহ লাল হবে। আর প্রজননকালে যে লাল রঙ আসবে তা শুধু ঘাড়ে (Nape) এ হবে। দেহের অন্য কোন অংশে এর প্রভাব পড়বে না ]। এদের ঘাড়ের একটু পর থেকে দেহের দুইপাশে হলুদ দুইটি স্ট্রিপ লেজ পর্যন্ত চলে গেছে। মেরুদন্ডের দুইদিকে এই হলুদাভ স্ট্রিপ দুটোর জন্যই এর নাম মূলত buff striped। দেহ জুড়ে মোটা কালো ব্যান্ড রয়েছে। পেট সাধারণত ফ্যাকাশে সাদা কালারের হয়। হেলে সাধারণত ১৫-২০ ইঞ্চি লম্বা হয়ে থাকে। নারী সাপ পুরুষ সাপের থেকে বড় হয়ে থাকে। সাধারণত দেহের তুলনায় লেজ লম্বা হয়ে থাকে। হেলের Dorsal scales গুলো keeled (অমসৃণ) বৈশিষ্ট্যের হয়। হেলে একটি oviparous snake, অর্থাৎ এরা ডিম পারে। এদের মেটিং সিজন এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। তবে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে সেটা পরিবর্তিত হতে পারে। স্ত্রী হেলে সাধারণত ৫-৮ টা ডিম পাড়ে। সর্বোচ্চ ১৫টির রেকর্ড রয়েছে। ডিম পাড়ার কিছুদিন পর্যন্ত হেলে তার ডিমকে পাহাড়া দেয়। ৫০/৬০ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। যা সাধারণত ৪/৫ ইঞ্চির মত লম্বা হয়ে থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

অঞ্চলভেদে দাগি ঢোঁড়া, এনি, জিংলাপোড়া, নিলাম্বরী, চিলু, চ্যালো, ভেংটু, ঘেউটিয়াসহ আরও বিভিন্ন ডাকা হয়। হেলে একটি diurnal snake, অর্থাৎ এরা দিনে চলাচল এবং শিকার করে। এদের প্রধান খাদ্য ছোট ব্যাঙ, টিকটিকি, পোকামাকড়, এবং মাছ। বাংলাদেশের সব অঞ্চলেই একে কমবেশি দেখতে পাওয়া যায়।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: ফসলের ক্ষেত, ঘাসযুক্ত জমি, ঝোপঝাড় ও বসতবাড়ির আশপাশ।

স্বভাব: দিবাচর ও শান্ত স্বভাবের; প্রজননকালে এরা অনেক সাপ একত্রে কুণ্ডলী বা স্নেক বল তৈরি করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

হেলে শান্ত প্রকৃতির সাপ। এর বিষগ্রন্থি বা বিষদাঁত নেই। তাই মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মাংসাশী হওয়ায় এর স্যালাইভাতে ব্যাকটেরিয়া থাকে যা দ্বারা ইনফেকশন হতে পারে। তবে কামড়ের স্থানে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই চিন্তামুক্ত থাকা যায়।
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে