🟢 সম্পূর্ণ নির্বিষ Non-Venomous

সবুজ ঢোঁড়া সাপ (নির্বিষ তবে বিষাক্ত)

Rhabdophis plumbicolor · Green Keelback Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
সবুজ ঢোঁড়া সাপ (নির্বিষ তবে বিষাক্ত) (Green Keelback Snake)
🟢 সম্পূর্ণ নির্বিষ
সবুজ ঢোঁড়া সাপ (নির্বিষ তবে বিষাক্ত) ছবি 2
সবুজ ঢোঁড়া সাপ (নির্বিষ তবে বিষাক্ত) ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Rhabdophis plumbicolor
ইংরেজি নাম Green Keelback Snake
প্রধান বাসস্থান পাহাড়ি এলাকার জলাভূমি, নিচু বনভূমি ও ঝোপঝাড়।

বিবরণ ও পরিচিতি

সবুজ ঢোঁড়ার দুইটি উপপ্রজাতি রয়েছে। (i) Rhabdophis plumbicolor plumbicolor এর বাস বাংলাদেশ,ভারত,পাকিস্তান এবং মায়ানমারে। (ii) Rhabdophis plumbicolor palabariya এর বাস শ্রীলংকায়। এরা সাধারণত ২ ফুট এবং সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।এদের দেহের গঠন কিছুটা ভাইপার প্রজাতির সাপেদের মতন।দেহ সবুজ এবং অনেক ক্ষেত্রে দেহে কালো রেখা দেখা যায়।বাচ্চা সাপগুলোর ঘাড়ে কালো 'V' চিহ্নের মত দাগ থাকে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

Green Keelback (Rhabdophis plumbicolor) বা সবুজ ঢোঁড়া হচ্ছে Colubridae পরিবারের Rhabdophis গণের একটি নির্বিষ প্রজাতির সাপ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মায়ানমারে এদের দেখতে পাওয়া যায়।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: পাহাড়ি এলাকার জলাভূমি, নিচু বনভূমি ও ঝোপঝাড়।

স্বভাব: নিশাচর ও শান্ত প্রকৃতির; ভয় পেলে গোখরা সাপের মতো ফণা তুলে মিমিক্রি করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে