বিবরণ ও পরিচিতি
Colubridae পরিবারের সাপ Painted keelback বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালেশিয়া সহ দক্ষিন, দক্ষিন-পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ জেলায় একে দেখতে পাওয়া যায়। চিত্রিত ঢোড়ার মাথা লালচে খয়েরী, কালচে বাদামী বা লালচে কালো রঙের হয়ে থাকে। চোখের নিচ থেকে সমান্তরালে হলুদ বা বাদামী দাগ শুরু হয়। যা কখনো দেহের শেষ পর্যন্ত চলে যায়। কখনো গলা পর্যন্ত শেষ হয়ে গিয়ে দেহের শেষ অংশে উজ্বলভাবে দৃশ্যমান হয়। চোখের মনি গোলাকার এবং কালো। আইরিশ রক্তের মত টকটকে লাল হয়ে থাকে। দেহ সাধারণত লালচে বাদামী বা কালচে খয়েরী রঙের হয়ে থাকে। পিঠের দুই পাশ দিয়ে উজ্জ্বল হলুদ স্ট্রিপ থাকে। কখনো গলার পর এই স্ট্রিপ না থাকলেও দেহের শেষ অংশে তা উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়।এরা প্রায় দুই ফুটের মত লম্বা হয়ে থাকে। বডি অমশৃণ আঁশযুক্ত (Keeled scale)। চিত্রিত ঢোঁড়া একটি Diurnal snake অর্থাৎ এরা দিনে চলাচল এবং শিকার করে। চিত্রিত ঢোঁড়া একটি oviparous snake অর্থাৎ এরা ডিম পাড়ে। স্ত্রী সাপ মৌসুমে ২০টির মত ডিম পেড়ে থাকে।