এক নজরে পরিচিতি
বিষের ধরন সম্পূর্ণ নির্বিষ
বৈজ্ঞানিক নাম Dendrelaphis cyanochloris
ইংরেজি নাম Wall's Bronzeback Tree Snake
প্রধান বাসস্থান ঘন বন, চিরসবুজ বনাঞ্চল এবং বড় বড় গাছ।
বিবরণ ও পরিচিতি
জলপাইরঙা বেত আঁচড়া লম্বা এবং চিকন দেহের অধিকারী সাপ। দেহের তুলনায় মাথা চ্যাপ্টা এবং বড়। চোখ বড় এবং চোখের মনি গোলাকার। বেত আঁচড়া সাধারণত ৪ থেকে ৪.৫ ফুট লম্বা হয়ে থাকে। তবে ৫.৫ পর্যন্ত লম্বা হতে পারে। লেজ চিকন এবং দীর্ঘ। স্ত্রী সাপ পুরুষ সাপের অপেক্ষা দীর্ঘ হয়ে থাকে।
বেত আঁচড়া Diurnal অর্থাৎ দিনে চলাচল এবং শিকার করে। Arboreal অর্থাৎ বেশিরভাগ সময় এরা গাছে থাকে। এদের দৃষ্টিশক্তি অসাধারণ। দ্রুত চলাচল করতে পারে।
চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য
এর অপর ইংরেজী নাম হচ্ছে Green Bronzeback Tree Snake. এটি বাংলাদেশের অন্যতম দূর্লভ সাপেদের একটি। এরা অঞ্চলভেদে সুতানলি সাপ, বাঁশপাতালি, কঞ্চিয়া, জিংলাপোড়া ইত্যাদি নামে পরিচিত।
বাসস্থান ও স্বভাব
বাসস্থান: ঘন বন, চিরসবুজ বনাঞ্চল এবং বড় বড় গাছ।
স্বভাব: দিবাচর ও বৃক্ষবাসী; বেশিরভাগ সময় গাছে শিকার ও বিশ্রাম করে।