🟡 মৃদু বিষধর Mildly Venomous

খয়েরী ফণিমনসা

Boiga ochracea · Tawny Cat Snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
খয়েরী ফণিমনসা (Tawny Cat Snake)
🟡 মৃদু বিষধর
খয়েরী ফণিমনসা ছবি 2
খয়েরী ফণিমনসা ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Boiga ochracea
ইংরেজি নাম Tawny Cat Snake
প্রধান বাসস্থান উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব বনাঞ্চল ও সুন্দরবন।

বিবরণ ও পরিচিতি

লালচে ধূসর বা খয়েরী রঙের সাপগুলোর পেটের দিকটি খয়েরী বা হলুদাভ সাদাটে। মাথা ত্রিকোণাকার, চোখ সোনালি-বাদামি রঙের এবং চোখের মনি উলম্ব। মাঝারি শরীরের তুলনায় লেজটি তুলনামূলক বড়। দৈর্ঘ্যে ১১৫-১৯০ সে.মি.। খুব শান্তশিষ্ট স্বভাবের ফণীমনসারা মুলত নিশাচর ও বৃক্ষবাসী। শিকারের জন্য মাটিতে নামে। মানুষের উপস্থিতিতে তেমন বিরক্ত হয় না। পিঠের আঁশ মসৃণ।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

Mildly venomous (মৃদু বিষধর) খাদ্য: গিরগিটি, ব্যাঙ, গেছো ইঁদুর, কাঠবিড়ালি, পাখি এমনকি অন্য সাপও শিকার করে থাকে।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব বনাঞ্চল ও সুন্দরবন।

স্বভাব: নিশাচর ও বৃক্ষবাসী; শিকারের খোঁজে মাটিতে নেমে আসে এবং শান্ত স্বভাবের হয়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে