🟡 মৃদু বিষধর Mildly Venomous

বাংলার ফণিমনসা

Boiga cynodon · Dog-toothed cat snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
বাংলার ফণিমনসা (Dog-toothed cat snake)
🟡 মৃদু বিষধর
বাংলার ফণিমনসা ছবি 2
বাংলার ফণিমনসা ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Boiga cynodon
ইংরেজি নাম Dog-toothed cat snake
প্রধান বাসস্থান বনভূমি, ঝোপঝাড় এবং ঘন গাছপালা।

বিবরণ ও পরিচিতি

এটি Bangle Cat Snake বা বঙ্গীয় ফণিমনসা নামেও পরিচিত। মৃদু বিষধর(মানুষের জন্য ক্ষতিকর নয়।) ছোট পাখি ও ডিম,লিজার্ড ও ছোট বাদুড় খেয়ে থাকে তবে গিরগিটি, ইঁদুর, কাঠবিড়ালিও মাঝে মাঝে শিকার করে।। এটি Colubridae পরিবারের অন্তর্ভুক্ত। ফণিমনসা প্রজাতিগুলোর মধ্যে এরা সব থেকে বড় হয়ে থাকে।একটি পূর্ণ বয়স্ক সাপ ২ মিটার বা সাড়ে ৬ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। হালকা বাদামি শরীরের উপর কালচে ক্রস দাগ রয়েছে।শরীরের নিচের দিকটা হলদেটে হয়ে ধীরে ধীরে হালকা রঙের হয়ে গেছে।কিছু কিছু কালচে শরীরের সাপও দেখা যায়।বয়সের সাথে এদের রঙের তারতম্য ঘটে। অনেক দেশে পোষা সাপ হিসেবে এরা খুব পরিচিত। চোখের পিছনে একটি কালো দাগ আছে।দেহে কালো ব্যান্ড আছে।ভেন্ট্রাল সাদাটে।এরা Oviparous অর্থাৎ মা সাপ ডিম পেড়ে বাচ্চা দেয়।এরা ৬ থেকে ১২ টি ডিম পাড়ে।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: বনভূমি, ঝোপঝাড় এবং ঘন গাছপালা।

স্বভাব: নিশাচর ও বৃক্ষবাসী; প্রধানত পাখি, ডিম ও বাদুড় শিকার করে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে