🟡 মৃদু বিষধর Mildly Venomous

সবুজ ফণিমনসা

Boiga cyanea · Green Cat snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
সবুজ ফণিমনসা (Green Cat snake)
🟡 মৃদু বিষধর
সবুজ ফণিমনসা ছবি 2
সবুজ ফণিমনসা ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Boiga cyanea
ইংরেজি নাম Green Cat snake
প্রধান বাসস্থান গাছের ডালে এবং বৃক্ষবহুল বনাঞ্চল; শিকারের জন্য মাঝে মাঝে মাটিতে নেমে আসে।

বিবরণ ও পরিচিতি

চেনার উপায়; এরা সাধারণত মাঝারি থেকে লম্বা আকারের হয়ে থাকে। সাধারণত এদের Dorsal part (পিটের অংশ) টি সবুজ,সবুজ মিশ্রিত ধূসর বা সবুজ মিশ্রিত নীলাভ হয়ে থাকে। এবং ventral part ( পেটের দিকটি) টি সবুজ বা হলুদাভ সবুজ রং এর হয়ে থাকে। এদের ঘাড় সরু হয়ে মাথাকে আলাদা করে।এদের চোখ সাধারণত বড়, সোনালী বাদামী বর্ণের, এবং মনি উলম্ব বরাবর লম্বা এবং কিছুটা ডিম আকৃতির হয়ে থাকে যাকে vertically elliptical pupil বলে।এদের prehensile tail (ঝুলে থাকার উপযোগী লেজ) বিদ্যমান যা তাকে পুরোপুরি বৃক্ষবাসী করে তোলে। ; এরা সাধারণত Nocturnal (নিশাচর) অর্থাৎ এরা রাতে বেশি সক্রিয় থাকে,খুব মৃদু স্বভাবের, অলস, এবং কাছে গেলে এরা পালানোর চেষ্টা করে না। এদের উত্তেজিত করা কঠিন। দিনে গাছের ডালে কুণ্ডলীবদ্ধ থাকে, কিন্তু রাতে সক্রিয়ভাবে শিকারের সন্ধান করে।মানুষের ছোয়া পেলে নিজের শরিরকে নিজে নিজে পেচিয়ে ধরে। ; এরা oviparous অর্থাৎ ডিম পারে। এরা মেটিং এর ৪২ - ৫০ দিনের মধ্যে ডিম পারে এবং শীতের শেষ হতে গ্রীষ্মের শেষ পর্যন্ত ৭ - ১৪ টি ডিম পারে।।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

; এদের সাধারণত বাংলাদেশ, ভারত (আসাম, অরুণাচল,সিকিম,দার্জিলিং, পশ্চিমবঙ্গ, আন্দামান & নিকোবার দ্বীপপুঞ্জ), কলম্বিয়া, ভুটান, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনামে এদের পাওয়া যায়। এরা সাধারণত বৃক্ষবাসী কিন্ত কখনো কখনো খাবারের খোঁজে ভূমিতে নেমে আসে। খাদ্য; এরা মৃদু বিষধর হওয়ায় খুব সহজেই শিকারের দেহে বিষ প্রয়োগ করে শিকারকে অবস করে ফেলতে পারে,ফলে এদের খাদ্য তালিকায় রয়েছে ব্যাঙ, ইঁদুর, টিকটিকি, ছোট পাখি ইত্যাদি।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: গাছের ডালে এবং বৃক্ষবহুল বনাঞ্চল; শিকারের জন্য মাঝে মাঝে মাটিতে নেমে আসে।

স্বভাব: নিশাচর; শান্ত ও অলস স্বভাবের এবং উত্তেজিত হলে নিজেকে পেঁচিয়ে কুণ্ডলী পাকায়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →

চিকিৎসা ও অ্যান্টিভেনম তথ্য

; এই সাপের বিষ মানুষের দেহে উল্লেখ যোগ্য কোন প্রভাব ফেলে না, তবে কামরের সাথে টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। তবে কিছু ক্ষেত্রে গৌণ সংক্রমণ হিসেবে কামড়ের স্থান ফুলে গিয়ে ব্যাথা হতে পারে।
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে