বিবরণ ও পরিচিতি
একজন ড্যানিশ সর্পবিদ Johannes Theodor Reinhardt ১৮৬৩ সালে সাপটিকে সর্পপ্রথম রংপুর অঞ্চলে আবিষ্কার করেন। আফ্রিকার Egg-eater সাপের মতো এর প্রধান খাবার ডিম বলে এটিকে Indian Egg-eater নামকরণ করা হয়৷ তিনি সাপটিকে Elachistodon গণের একমাত্র সাপ হিসেবে নামকরণ করেন। পরবর্তীতে ২০০৮ সালে এটিকে Boiga গণের অন্তর্ভুক্ত করা হয়। সাপটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ক্ষতিকর নয়। ১৮৬৩ সালে পাওয়া সাপটি বাংলাদেশের প্রথম এবং শেষ রেকর্ড।