🟡 মৃদু বিষধর Mildly Venomous

ছদ্মবোড়া

Psammodynastes pulverulentus · Common mock viper

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
ছদ্মবোড়া (Common mock viper)
🟡 মৃদু বিষধর
ছদ্মবোড়া ছবি 2
ছদ্মবোড়া ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Psammodynastes pulverulentus
ইংরেজি নাম Common mock viper

বিবরণ ও পরিচিতি

এটি colubridae পরিবারের অন্তর্ভূক্ত।দেহ সচরাচর ৪০-৬৫ সেমি ও সর্বোচ্চ ৭৭ সেমি। রঙে বৈচিত্রতা দেখা যায়। স্ত্রীরা পুরুষদের তুলনায় অনেকটা গাঢ় বর্ণের হয়।দেহের উপরটা হালকা থেকে গাঢ় বাদামি বা ধূসর।মাথার উপরে তিন চারটি গাঢ় বর্ণের দাগ রয়েছে।হালকা ও গাঢ় বাদামি ডোরা দেহের দৈর্ঘ্য বরারব চলে গেছে যার মাঝে মাঝে কালো ফোটা দ্বারা বিভক্ত হয়েছে।ফোটা গুলোর মাঝখানটি দেখতে সাদা রঙের। দেহের নিচটা ফ্যাকাশে বর্ণের যাতে কালো বা বাদামি ফুটকি রয়েছে। মাথা ঘাড় হতে পৃথক, দেখতে অনেকটা ভাইপার দের মতো মনে হয় এদের।প্রথম দেখাতে ভুলে ভাইপার পরিবারের বাচ্চা সাপেদের মতো মনে হতে পারে। নিশাচর ও দিবাচর।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

পাহাড়ি সাপ, নকল বোড়া সাপ। এরা সিলেট ও চট্টগ্রামের মিশ্রচিরসবুজ বনের বাসিন্দা। এদের প্রধান খাদ্য ব্যাঙ, অঞ্জন, ছোট সাপ,টিকটিকি ইত্যাদি।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে