🟡 মৃদু বিষধর Mildly Venomous

উজ্জ্বল প্যারাবন

Gerarda prevostiana · Glossy marsh snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
উজ্জ্বল প্যারাবন (Glossy marsh snake)
🟡 মৃদু বিষধর
উজ্জ্বল প্যারাবন ছবি 2
উজ্জ্বল প্যারাবন ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Gerarda prevostiana
ইংরেজি নাম Glossy marsh snake

বিবরণ ও পরিচিতি

মৃদু বিষধর সাপ, এই সাপের দংশনে মানুষের উল্লেখযোগ্য কোন জটিলতা হয়না তবে অ্যালার্জি জনিত সমস্যা থাকলে দেহে তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে, এন্টিভেনমের প্রয়োজন নেই তবুও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিষধর, মৃদু বিষধর কিংবা নির্বিষ যেই সাপই কামড় দিক, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। মনে রাখবেন ' সাপ কিন্তু দাঁত মাজেনা'।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

আমাদের দেশের উপকূলীয় অঞ্চলের বেশ দূর্লভ সাপ। লোনাপানিতে উপকূলীয় অঞ্চল, সুন্দরবন সহ সামুদ্রিক মোহনা অঞ্চলে বসবাস করে। প্রধাণত সুন্দরবনে দেখতে পাওয়া যায়। দেহের উপরের অংশের রঙ ধুসর-খয়েরী, দেহের পাশে সাদা বা হলদেটে স্ট্রাইপ মাথা থেকে লেজ বরাবর দেখতে পাওয়া যায়, পেটের নিচ দিকটাও ধুসর বর্নের। সাধারণত ছোট মাছ, কাঁকড়া, চিংড়ি এদের প্রধান খাদ্য। এই সাপ হোমালফসিডি পরিবারের সদস্য। Ovoviviparous অর্থাৎ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা জন্ম দেয়। মে-আগস্ট মাসে এরা বাচ্চা জন্ম দেয়।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে