বিবরণ ও পরিচিতি
দেহ চাবুকের মত চিকন এবং লম্বা। দেহের রঙ সাধারণত হালকা সবুজ, বাদামি বা হলুদাভ সবুজ রঙের হয়ে থাকে। A. anomala একটি sexually dichromatic সাপ, অর্থাৎ এদের Male এবং Female সাপের রঙ আলাদা হয়। পুরুষ সাপ সবুজ এবং স্ত্রী সাপ বাদামি রঙের হয়ে থাকে। উভয় লিঙ্গের Dorsal body-তে ব্যান্ডের মত প্যাটার্ন আছে যা দেহের মধ্যভাগ পর্যন্ত থাকে। মাথা লম্বা এবং অগ্রভাগ সুচালো। মাথা ঘাড় থেকে চওড়া। চোখ ডিম্বাকার এবং চোখের মনি আনুভূমিক (Horizontal)। Upper labials হলুদাভ (cream colour)। Upper labials-এর উপরের অংশ দিয়ে একটা কালো দাগ চোয়ালের শেষ পর্যন্ত চলে গেছে যা চোখকে স্পর্শ করে। সাধারণত মাথার উপরের স্কেলে কালো বা বাদামি প্যাটার্ন লক্ষ করা যায়। স্ত্রী সাপের প্যাটার্ন বাদামি এবং পুরুষ সাপের প্যাটার্ন কালো হয়ে থাকে। ventral স্কেলের দুই পাশ দিয়ে এক জোড়া সাদা বা হলুদাভ স্ট্রিপ লেজের মাঝ পর্যন্ত চলে গেছে। সাধারণত Ventral বডিতে কালো কালো ডট থাকে। এরা সাধারণত ৫ ফুটের মত লম্বা হয়ে থাকে। ডর্সাল স্কেল মসৃণ আঁশযুক্ত (smooth scale)। এরা ovoviviparous snake অর্থাৎ এরা ডিম না পেড়ে শরীরের মধ্যকার ডিম্বকনালীতে সংরক্ষিত রাখে। নির্দিষ্ট সময় পর অনিষিক্ত ডিম সহ বাচ্চা প্রসব করে। স্ত্রী সাপ সাধারণত বর্ষাকালে ৪ থেকে ১০টি বাচ্চা প্রসব করে থাকে।