🟡 মৃদু বিষধর Mildly Venomous

কাল নাগিনী

Chrysopelea ornata · Ornate flying snake

🚨 উদ্ধার আবেদন জানান 📞 জরুরি হটলাইন: 16263 🏥 অ্যান্টিভেনম হাসপাতাল
কাল নাগিনী (Ornate flying snake)
🟡 মৃদু বিষধর
কাল নাগিনী ছবি 2
কাল নাগিনী ছবি 3

এক নজরে পরিচিতি

বিষের ধরন মৃদু বিষধর
বৈজ্ঞানিক নাম Chrysopelea ornata
ইংরেজি নাম Ornate flying snake
প্রধান বাসস্থান বড় গাছ, বনভূমি, চাষজমি এবং বসতি এলাকার ঝোপঝাড়।

বিবরণ ও পরিচিতি

(সনাতন ধর্ম মতে দেবি মনসাকে সাহায্য করতে কালনাগিনি লক্ষিন্দরকে দংশন করে ও সতী বেহুলা দ্বারা অভিশাপ গ্রস্ত হয়।প্রকৃত পক্ষে সাপটির বিষ মানুষের জন্য কার্যকরি নয়।এর কামরে কখন ও কোনো মানুষের মৃত্যু হয়না।কেউ ব্যাক্তিগত ভাবে নিজের ধর্মানুভুতিতে আঘাত হিসেবে না নিয়ে সচেতনতা হিসেবে নিন।) ব্যাঙ, গিরগিটি,ছোট পাখি খায়।বড়ো গাছ,অপ্রধান বন,চাষজমি, আবাস এলাকার পাশে ইত্যাদিতে থাকে।জুন ও জুলাইতে স্ত্রীরা ৬-১২ টি ডিম দেয় যা ৬৫-৮০ দিনে ফোটে।এদেশের চট্টগ্রাম সিলেট বিভাগের মিশ্র চিরসবুজ বন ও সুন্দরবন থাকে। বনভুমি না থাকাতে বর্তমানে অনেকটা দুর্লভ।

চেনার উপায় ও শারীরিক বৈশিষ্ট্য

এটি Colubridae পরিবারের অন্তর্ভূক্ত। দেহ সচরাচর ১.০-১.২ মি ও সর্বোচ্চ ১.৭৫ মি।বাচ্চা ২৬ সেমি। দেহ সবুজ থেকে হলদে সবুজ। পুরো দেহে কালো ব্যান্ড ও লাল দাগ পর্যায় ক্রমে চলে গেছে। দেহের নিচটা মসৃণ আঁশ গুলো ফ্যাকাশে সবুজ। ঈশৎ চ্যাপটা কালো মাথাতে হলুদে ব্যান্ড রয়েছে । চোখ বড় বড়। দিবাচর। বিরক্ত হলে দেহ চ্যাপ্টা করে গ্লাইডিং করে অনেকটা দুরত্ব অতিক্রম করতে পারে ও পালিয়ে যায়।তবে উরতে পারেনা।

বাসস্থান ও স্বভাব

বাসস্থান: বড় গাছ, বনভূমি, চাষজমি এবং বসতি এলাকার ঝোপঝাড়।

স্বভাব: দিবাচর এবং বৃক্ষচারী; বিরক্ত হলে শরীর চ্যাপ্টা করে বাতাস গ্লাইড করতে পারে।

⚠️ সাপে কামড়ালে জরুরি করণীয় ও বর্জনীয়

  • শান্ত থাকুন: আতঙ্কিত হবেন না, হৃদস্পন্দন স্বাভাবিক রাখলে বিষ সহজে ছড়ায় না।
  • অঙ্গ নিশ্চল রাখুন: কামড়ের স্থান বা হাত-পা নাড়াচাড়া করবেন না। স্প্লিন্ট দিয়ে স্থির করুন।
  • টাইট বাঁধন দেবেন না: দড়ি বা তার দিয়ে শক্ত গিট দেবেন না, এতে অঙ্গ পচে যেতে পারে।
  • কাটাকাটি নিষেধ: কামড়ের স্থানে ব্লেড বা ছুরি দিয়ে রক্তপাত করাবেন না।
  • ওঝার কাছে যাবেন না: অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে যান।
সম্পূর্ণ ফার্স্ট এইড গাইড পড়ুন →
সাপ ও বন্যপ্রাণী - রেসকিউ বিডি
Google Play Google Play থেকে ফ্রি নামান ★ ৪.৯ রেটিং • সম্পূর্ণ বিনামূল্যে